ঢাকাWednesday , 28 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

Nadigram
May 28, 2025 9:19 am
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

বাজেট সভায় অংশগ্রহণ করব, নিজেদের চাহিদা নিজেরাই বলবো” এই স্লোগানকে সামনে রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও চাহিদা নিরূপণে জন অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে এক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পার্টনারশিপ যমুনা প্রকল্পের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ মে) সকা‌ল ১১টায় কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সিরাজগঞ্জ পুরাতন জেলাঘাটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় মোট ৩ কোটি ৪৭ লাখ ৫৬ হাজার ২৬৮ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলী আশরাফ সরকার এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান ভূঁইয়া, কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাদল মন্ডল গুটু, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রজব মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাকিল ভূঁইয়া, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল, মোঃ শাহজামাল শেখ, ইউপি সদস্যা আনোয়ারা বেগম, সাজেদা বেগম, সাবেক ইউপি সদস্য কালাম মুন্সি, হিসাব সহকারী জাহিদুল ইসলাম।

এছাড়াও, উদ্যোক্তা ইউসুফ মাহমুদ রিকন, শিক্ষক রনজিৎ কুমার সাহা, কৃষক তারা ভূঁইয়া, আকবর হোসেন, ইমাম মানছুরুল হক, এনজিও কর্মী স্বপ্না খাতুন, ছাত্র নাঈম ভূঁইয়া সহ সুধীজন, গুণীজন এবং ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী মানুষজন উপস্থিত থেকে উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন। এই জন অংশগ্রহণমূলক বাজেট সভা কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।