ঢাকাWednesday , 15 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে এসএসসিতে শতভাগ পাশ মুনলাইট স্কুল এন্ড কলেজ

Nadigram
May 15, 2024 8:37 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ , কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুনলাইট স্কুল এন্ড কলেজে এবার এসএসসিতে শতভাগ পাশের কৃতিত্ব দেখিয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয় থেকে মোট ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাশসহ জিপিএ ৫ পেয়েছে মোট ১৮ জন। জিপিএ প্রাপ্তির শতকরা হার ৭০ শতাংশ। কাজিপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোকলেছুর রহমান জানান, নিয়মিত ডিজিটাল প্লাটফর্মে ক্লাস করানো, সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ণ পরীক্ষাগ্রহণ, ফলাফল শিক্ষার্থীর অভিভাবকদের জানিয়ে দেয়াসহ নানামুখী পদক্ষেপের সমন্বিত ফল এই রেজাল্ট। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।