ঢাকাMonday , 10 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে কিশোর কিশোরী ক্লাবের সিএমসির সভা অনুষ্ঠিত

Nadigram
June 10, 2024 9:35 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজীপুরে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসির (ক্লাব ম্যানেজমেন্ট কমিটি) সভা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।

কাজীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজীপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন প্রমুখ।

এছাড়াও ১৩ টি ক্লাবের ক্লাব কো-অর্ডিনেটর, ক্লাব কার্যক্রম পরিচালিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও জেন্ডার প্রোমোটাররা বক্তব্য রাখেন। সভায় ক্লাব পরিচালনায় নানা সমস্যা সমাধানে দিক নির্দেশনামূলক বক্তব্য উঠে আসে।

এসময় উপস্থিত ছিলেন, , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।