ঢাকাTuesday , 11 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজের এইচএসসি, শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

Nadigram
June 11, 2024 9:55 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের লায়লা নাসিম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ফজলুল হক। ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক আলমগীর হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা শাহজামাল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমূখ। পরে শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।