ঢাকাTuesday , 14 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে সোনামুখী সিনিয়র ফাজিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে সবজির বীজ বিতরণ

Nadigram
May 14, 2024 7:58 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে গিয়ে একটি করে সবজির বীজ তাদের হাতে তুলে দেয়া হয়। এ্ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অন লাইন পত্রিকা “বদ্বীপ বাংলাদেশ” এর সম্পাদক ফজলুল হক মনোয়ার। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামছুল আলামিন , আরবী প্রভাষক আব্দুল কাদের, ইংরেজির প্রভাষক ও রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান সাইফুল ইসলাম নাবিল, সাংবাদিক এনামুল হক মনি, নাবিউর রহমান চয়ন।
বিতরণ শেষে প্রধান অতিথি বলেন, এই বীজের মাধ্যমে উৎপাদিত সবজি নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশিদের দেয়া যেতে পারে। বেশি হলে বাজারে বিক্রি করে শিক্ষার্থীরা বই খাতা কিনতে পারবে। এটি একটি প্রশংসণীয় উদ্যোগ। পরে এই আয়োজনের অর্থদাতা মরহুম মান্না হাজীর আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।