ঢাকাFriday , 1 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজীপুরে সড়ক দুর্ঘটনায় কালের কন্ঠ সাংবাদিক সরকারী অধ্যাপক আব্দুল জলিল মারাত্মক আহত

Nadigram
March 1, 2024 7:51 am
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলার সিনিয়র সাংবাদিক ও আমেনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২,টায় প্রেসক্লাব থেকে বাড়িতে ফেরার পথে আলমপুর -সোনামুখী বাইপাস সড়কের হাটশিরা বাজারে একটু আগে মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনা কবলে পড়েন তিনি।

উক্ত এলাকার স্থানীয় লোকজন আমাদের জানায়, তার মোটরসাইকেল অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে সে হাত এবং পায়ে মারাত্মক আঘাত পান, ধারণা করা হয়তেছে তার হাত ও পা একদম ভেঙে গিয়েছে।

প্রায় অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাড়ি যোগে সোনামুখীতে নিয়ে গেলে সাধারণ লোকজন ও তার আত্মীয় স্বজনরা মিলে তাকে গ্রীন লাইফ হসপিটালে নিয়ে যায়। হসপিটালের কর্তব্যরত ডাক্তার তাকে মাধ্যমিক চিকিৎসা দেন তার পরে তার অবস্থা অবনতি দেখে সাথে সাথে বলা হয় তাকে তাড়াতাড়ি শহীদ জিয়াউর রহমান মেডিকেল নিয়ে যাওয়া জন্য পরামর্শ দেন, পরে তার আত্মীয় স্বজনরা অতি দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল নিয়ে যাওয়া হয়।

তার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কাজীপুরে বিভিন্ন মহল এবং তার পরিবারের লোকজন সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।