ঢাকাFriday , 22 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কোরআন মেনে চলার মাধ্যমেই আমাদের মুক্তি -সাংবাদিক রানা

Nadigram
November 22, 2024 7:25 am
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি

সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা বলেছেন, কোরআন শিক্ষা গ্রহণ করে মেনে চলার মাধ্যমেই আমাদের মুক্তি মেলবে। অন্যথায় মুক্তির কোনো পথ নাই। সকল মুসলিমের কর্তব্য কোরআন ও ইসলামের পথে জীবন পরিচালনা করা।বুধবার (২০ নভেম্বর) রাতে সিংড়া তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী ও দোয়া মাহফিলের আলোচনায় সভাপতির বক্তব্যে এসব বলেন তিনি।এসময় নূরানী শিক্ষার তাৎপর্যতা নিয়ে আলোচনা করেন তিনি।দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন শাইখুল হাদিস মাওলানা শামসুল আলম (পীর সাহেব মলামগাড়ী), এছাড়াও  ইসলামিক আলোচনা করেন মাওলানা ওমর ফারুক, মুফতি জাকারিয়া মাসউদ, মাওলানা আতিকুর রহমান সাদী, অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ ওমর ফারুকসহ দেশবরেণ্য আলেমগণ। এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম মোল্লা, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল ওয়াদুদ মোল্লা, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সভাপতি গোলাম সারোয়ার। সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহারব উপস্থাপনা করেন হাফেজ আল-আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।