ঢাকাTuesday , 9 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় অসহায় মানুষের পাশে পুনাক মানবিক সভানেত্রী মাহবুবা আক্তার

Nadigram
April 9, 2024 8:54 pm
Link Copied!

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধায় পবিত্র ঈদ- উল-ফিতর উপলক্ষে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী পুলিশ সুপার পত্নী মাহবুবা আক্তারের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৮ এপ্রিল( রবিবার) গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুল মাঠে পরিচ্ছন্নতাকর্মীসহ নিন্ম আয়ের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী মাহবুবা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন পুনাক এর সহ- সভানেত্রী রিফা ফায়িযাহ্সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল্লাহ আল-মামুন,(টিআই) মটরযান শাখার হেলাল উদ্দিন,আরআই সহ অন্যান্য পুলিশ সদস্যগণ ৷

এ সময় পুনাক সভানেত্রী বলেন, আমাদের সামান্য সামর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও (পুনাক) গাইবান্ধার এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।