স্টাফ রিপোর্টার:
আসন্ন বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেলকুচি পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির উদ্দোগে, বেলকুচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মে (রবিবার) বিকেলে আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ খাঁন এর সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন,মোছাঃসোনিয়া ছবুর আকন্দ, এনায়েতপুর থানার সহ সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সাবেক জিএস সেলিম সরকার, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিরুল ইসলাম আল আমিন, আছির উদ্দিন মোল্লা,আল-আমিন শিকদার, কাউন্সিলর জুলফিকার মাহমুদ শিপন, কাউন্সিলর মোন্নাফ মোল্লা,
মাহবুবুল আজাদ তারেক, কাউন্সিলর ফজলুর রহমান ফজল, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, সৌরভ আহম্মেদ উৎস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বক্তব্যে বলেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বদি ফকির একজন দুর্নীতিবাজ চাঁদাবাজ, সন্ত্রাসী মাদক ব্যবসায়ী, বালু খেকো মানুষ। তার কাছে আমাদের বেলকুচি উপজেলা নিরাপদ নয়। তার কালো টাকার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে।
এ সময় অতিথিরা আরো বলেন আপনারা বেলকুচি উপজেলাকে সন্ত্রাস মুক্ত করতে চাইলে সম্মানিত প্রতীক দোয়াত কলম মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

