নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম
কৃষকের ৭ কাঠা (৭০ শতক) জমির আধাপাকা বোরো ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ। এখন আরো ৫ কাঠা (৫০ শতক) বোরো ধান কেটে নেওয়ার হুমকি। এমনি অভিযোগ করেছে ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার ৩নং ওয়ার্ড এর কৃষক আব্দুর রউফ। সরজমিনে দেখাযায়, আধাপাকা বোরো ধান কেটা। আব্দুর রউফের ভাষ্যমতে উক্ত সাত কাঠা জমির বোরো ধান কেটে নিয়ে গেছে তারই চাচাতো ভাই আলাল উদ্দিন ও তার লাঠিয়াল বাহিনী।
কৃষক আব্দুর রউফ গণমাধ্যম কর্মীদের বলেন, আমার চাচা আব্দুল হামিদ ও বাবা আবেদ আলী মাঝে বাটুয়ারা দলিলের পর, ভুলবশত আমার বাবা আবেদ আলীর জমি আলাল উদ্দিনের বাবা আব্দুল হামিদের নামে ৪৮১ দাগের ৫০ শতক জায়গার মধ্যে ২৫ শতক জায়গা রেকর্ড হয়। পরবর্তীতে রেকর্ড সংশোধনের জন্য মহামান্য আদালতে মামলা দায়ের করা হয়, যার মামলা নং-৬৩।তিনি আরও বলেন, যে জমি থেকে আমার চাচাত ভাই আলাল উদ্দিন আধাপাকা বোরো ধান কেটে নিয়ে গেছে। সেই জমি আমি ও আলাল উদ্দিন বিক্রি করে দিছি আনুমানিক ত্রিশ বছর আগে। ৭০ শতক জমির আধাপাকা বোরো ধান কেটে নেওয়ার পরে এখন আমাদের হুমকি দিচ্ছে আমার নিজের রোপণ করা ৫০ শতক বোর ধান কেটে নিবে।
আলাল উদ্দিনের ভাগিনা আব্দুল খালেক বলেন, আমার মামা আব্দুর রউফ এবং আলাল উদ্দিন দুজনে মিলেই ৭০ শকত এর মাঝে ৬০ শতক জমি বিক্রি করেছে। তৎকালীন সময়ে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা বাজার ধরে ঐ জমি বিক্রি করেছিল। কিন্তু এখন জমির দাম বেড়ে যাওয়ায় আলাল উদ্দিন মামা জমি বিক্রি করেননি বলে অভিযোগ তুলে জোরপূর্বক উনার গুন্ডাবাহিনী নিয়ে আধা পাকা বোর ধান কেটে নিয়েছে।
আব্দুর রউফ এর ছেলে বলেন, পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ফরহাদ ও সাজুর কথা মতই আমার চাচা আলাল উদ্দিন এ সমস্ত কাজ করছে।
প্রতিবেশী মফিজ উদ্দিনের ছেলে মো: আক্কাস মিয়া বলেন, গত ৩০-৩৫ বছর যাবত দেখছি আব্দুর রউফ ৪৮১ দাগের জমি চাষাবাদ করেন। আব্দুর রউফের পূর্বে আবেদ আলী এই জমি চাষাবাদ করতেন। কিছুদিন যাবত এই জমি নিয়ে আব্দুর রউফ ও আলাল উদ্দিনের মাঝে গোলযোগ সৃষ্টি হয়েছে এবং গোলযোগের পরে আব্দুর রউফ কোর্টে অভিযোগ করেছে। উভয়পক্ষকে মহামান্য আদালত ১৪৪ ধারার নোটিসও দিয়েছে। এছাড়াও গত মঙ্গলবার সকালে আলাল উদ্দিনের লোকজন আব্দুর রউফ ও আলাল উদ্দিনের বিক্রয় করা ৬০ শতক জমির আধা পাকা ধান কেটে নেয় এবং আমার বাড়ির পাশে ৪৮১ দাগের ৫০ শতক জমির আদাপাকা বোর ধান সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে কেটে নেওয়ার হুমকি দেয়।এবিষয়ে আলাল উদ্দিনের সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি।

