ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মিলন খান
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনগাঁও এলাকার নূর আলম পাড়া নামক একটি স্থানের একটি মসজিদে সন্ধ্যা ছয়টায় মসজিদের পানি উত্তোলন মটরটি হারিয়ে যায়। স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটি চুরি হওয়া মটরের খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে বিশ্ববাংলা ২৪-এর ঠাকুরগাঁও জেলা সাংবাদিক মিলন খান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজ উদ্যোগে অনুসন্ধান শুরু করেন।
মসজিদের আশেপাশে ধানক্ষেত ও ঝোপঝাড়ে খোঁজাখুঁজি করার সময় ধানক্ষেতের ভেতর পায়ের ছাপ দেখে সন্দেহ হলে ধান ক্ষেতের ভেতর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে মসজিদ থেকে ৩ ঘন্টা আগে চুরি হওয়া মটরটি উদ্ধার করতে সক্ষম হন।এরপর সেটি মসজিদ কমিটির হাতে হস্তান্তর করেন তিনি। কমিটির সদস্যরা সাংবাদিকের এই তৎপরতায় অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।
এ বিষয়ে,স্থানীয়রা সাংবাদিকের সাহসী উদ্যোগের প্রশংসার পাশাপাশি মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের চুরির ঘটনা স্থানীয়দের মধ্যে ভয়-ভীতির সৃষ্টি করেছিল। সাংবাদিক মিলন খানের মাধ্যমে দ্রুত মটর উদ্ধার হওয়ায় মুসল্লিরা স্বস্তি অনুভব করছেন। কমিটি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে এবং সম্পদের নিরাপত্তার জন্য আরও সচেতন পদক্ষেপ নেওয়া হবে।
উক্ত ঘটনার বিষয়ে সাংবাদিক মিলন খান বলেন,
“ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুসন্ধান চালানো এবং হারানো মটর উদ্ধার করা আমার কাছে শুধুমাত্র অনেক চ্যালেঞ্জিং ছিলো। তবে আমি খুশি যে মটরটি উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং এটি শুধু আমার একার কৃতিত্ব নয় এলাকাবাসীরাও আমাকে সহযোগিতা করেছেন।

