ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে কৃষকদল নেতার বিরুদ্ধে ভিজিডি কার্ডের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

Nadigram
September 3, 2025 7:38 pm
Link Copied!

আসলাম উদ্দিন, প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে প্রধানমন্ত্রীর মানবকল্যাণ ভিজিডি কার্ড পাইয়ে দেওয়ার নাম করে কয়েকজন দুস্থ নারীর থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন স্থানীয় কৃষকদল নেতা সাইফুল প্রামাণিক।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করা হলে তারা ৪ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু দীর্ঘদিনেও কার্ড না পেয়ে এবং টাকা ফেরত না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগের প্রেক্ষিতে গত ২১ আগস্ট বস্তুল বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে অভিযুক্ত সাইফুল প্রামাণিক সেখানে উপস্থিত না হওয়ায় কোনো সমাধান হয়নি। এ অবস্থায় ভুক্তভোগীরা পুনরায় ইউএনও’র কাছে প্রতিকার চান।

অভিযোগ বিষয়ে সাইফুল প্রামাণিক বলেন, তিনি একটি টেকনিক্যাল কলেজে অফিস সহকারী হিসেবে কর্মরত। তাকে হেয় করার জন্যই একটি পক্ষ মিথ্যা অভিযোগ করিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, ভিজিডি কার্ডধারীরা টানা দুই বছর প্রতি মাসে ৩০ কেজি চাল পান। অভিযোগটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।