এইচ এম ফারুক, চলনবিল প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঝুরঝুরি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় ব্যতিক্রমধর্মী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির ক্রীড়া শিক্ষক মো.আব্দুর রহিম’র সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। শিক্ষার্থীরা কেরায়াত,হামদ,নাত, কবিতা আবৃতি, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, দড়ি লাভ, পাতিল ভাঙ্গা, বালিশ খেলা, চেয়ার খেলা, ডিসপ্লে তমকপদ ইমেন্ট যেমন খুশি তেমন সাজো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।প্রথম অধিবেশনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝুরঝুরি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার গভর্নিং বডি’র সভাপতি মো. আমিরুল ইসলাম ,অত্র প্রতিষ্ঠানের সুপার মো. মজিবুর রহমান,ছাত্র অভিভাবক সদস্য মো. আলহাজ উদ্দিন ,মো. শাহ আলম প্রামানিক,মো.আলম মুন্সি,শিক্ষক প্রতিনিধি মো.নাসির উদ্দিন,মো.আব্দুল আজিজ,মোছাঃ রূপালী পারভীন।এসময় আরোও উপস্থিত ছিলেন অত্র গ্রামের সকল ময় মুরুব্বি এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা কর্মচারী সকল ছাত্র-ছাত্রী।

