ঢাকাSunday , 22 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

Nadigram
June 22, 2025 9:21 pm
Link Copied!

রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফেরদৌসী খাতুন (৯) নামের এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার ধানগড়া ইউনিয়নের সৌলীসবলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফেরদৌসী খাতুন মালেশিয়া প্রবাসী ফরহাদ হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী মায়ের কাছে স্মার্ট ফোন চাইলে তার মা স্মার্ট ফোন না দিয়ে জরুরী প্রয়োজনে স্থানীয় বাজারে চলে যায়। বাজার থেকে এসে নিজ ঘরে তার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে এসআই এখলাছুর রহমান বলেন, ‘শিশুটির পরিবার বলছে, শিশুটি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাই পোস্টমর্টেম রিপোর্ট না দেখে আগাম কিছুই বলা যাবে না। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।