ঢাকাThursday , 29 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

দু:সময়ে মার খেয়েছে দল ছাড়েনি তারাই প্রকৃত কর্মী তাদের মুল্যায়ন আগে : মোশারফ হোসেন

Nadigram
August 29, 2024 7:53 pm
Link Copied!

জয় ফেমাস সাদ্দাম বগুড়া রিপোর্টারঃ

বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, যারা বিএনপির কর্মসূচিতে এখন নতুন আসছে তাদেরকে স্বাগতম। আর যারা আওয়ামী দুঃশাসনের সময় মামলা হামলার শিকার হয়ে নিজের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেরিয়েছে, জেল-জুলুম নির্যাতন সহ্য করে বিএনপিকে ছাড়েনি দল তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। তবে দলে এসে যদি কেউ বিশৃঙ্খলতার চেষ্টা করে তাঁকে ছাড় দেওয়া হবে না। আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে শতশত মিথ্যা মামলা হয়েছে। আমি চেষ্টা করেছি তাদের জামিন করার। বিএনপি অনেক বড় দল তাই আমরা সবাইকে নিয়ে এই দেশটাকে গড়তে চাই।উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামেও বিএনপির রাজনীতির সুদিন ফিরেছে। দীর্ঘ দিন ক্ষমতার বাহিরে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন রাজপথে সরব হয়ে উঠেছে। দলীয় যেকোন কর্মসূচিতে ত্যাগীদের পাশাপাশি এখন দেখা যাচ্ছে নিস্ক্রিয়, সুবিধাবাদী ও নতুন শতশত মুখ। অথচ কদিন আগেও হাতেগনা কয়েকজন নেতাকর্মীকে নিয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে হয়েছে। আবার তারাই বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে।

জানতে চাইলে, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আমরা দুর্দিনে আলহাজ্ব মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি। দীর্ঘ দিন আমাদের নেতাকর্মীরা অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন দল করবে।সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, যারা আমাদের বিপদের দিনে পাশে ছিল দলের জন্য যাদের ত্যাগ রয়েছে তারা অবশ্যই মূল্যয়ন পাবে। দলের জন্য সবাইকে প্রয়োজন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।