ঢাকাFriday , 27 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নতুন দিগন্তে শাজাহানপুর আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন প্রাং

Nadigram
December 27, 2024 8:29 pm
Link Copied!

মোঃ শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি।

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেন সেলিম উদ্দিন প্রাং

গত ৫ ই  ডিসেম্বর ২৪ ইং তারিখে দায়িত্ব গ্রহণ করেই ইউনিয়নের উন্নয়নের লক্ষে জনসম্মুখে মত বিনিময় করেন। উক্ত ইউনিয়নের সকল মেম্বার তাকে সমর্থন করে সম্মানের আসনে অধিষ্ঠিত করেন।

তিনি আমরুল বাসীকে ভালোবাসা দিয়ে এলাকাবাসীর দুঃখ কষ্ট, ভালোবাসার সঙ্গে সর্বদায় পাশে থাকতে চান। তার কৃত কর্মের জন্য এলাকাবাসী খুব মুগ্ধ। অদ্য বধি পযন্ত তিনি ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজ অত্যান্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছেন।তিনি প্রতিদিন সকালে ৯.০০টায় ইউনিয়ন পরিষদে আসেন এবং বিকাল ৫.০০টায় চলে যান।
পরিষদের অধীনে টি সি বি সহ যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ম অনুযায়ী প্রাপ্ত ব্যক্তিকে বুঝিয়ে দেন। ইউনিয়নবাসী অত্যন্ত সন্তুষ্ট (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের প্রতি। কাজ থাকলে, অসুস্থ্য শরীরেও জনসাধারণকে সেবা দিতে ব্যস্ত থাকেন। সে নিরলস ভাবে ইউনিয়ন পরিষদ ও আমরুল ইউনিয়নের জনসাধারণের সাথে কাজ করে যাচ্ছে।
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন প্রাং জানান, আমরুল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে দেখতে চাই। এই লক্ষে পৌঁছানোর জন্য সকলের সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।