ঢাকাWednesday , 27 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামের শিমলা বাজারে দই-মিষ্টির কারখানায় জরিমানা

Nadigram
November 27, 2024 8:48 am
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদনের অপরাধে দুই প্রতিষ্ঠানের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সিমলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই কয়েকটি কারখানা চলছে। সেখানে উৎপাদন সামগ্রী ঢাকনাবিহীন অবস্থায় রাখে। এছাড়া কারখানার আশপাশে নষ্ট দুধের দুর্গন্ধে স্বাস্থ্যঝুকির আশঙ্কা রয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সিমলা বাজার এলাকার দই ও মিষ্টি কারখানায় যান নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। প্রসিকিউটর হিসেবে সঙ্গে ছিলেন থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদনের প্রমাণ পেয়ে দুই প্রতিষ্ঠানের দুই হাজার টাকা সতর্ক জরিমানা করা হয়। অর্থদন্ডিতরা হলেন- ভাই বোন মিষ্টি ঘরের জনাব আলী এবং সাকিব মিষ্টি ঘরের শাজাহান আলম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রীর কারখানা চলবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।