বগুড়ার নন্দীগ্রামে জামায়াতে ইসলাীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬আগষ্ট) দুপুর ১২ টায় ১নং বুড়ইল ইউনিয়নের ধুন্দার পানাছিটা মসজিদে এই কর্মী সমাবেশ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আঃ হামিদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত কর্মী সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বগুড়া জেলা পশ্চিমের সেক্রেটারী মনজুরুল ইসলাম রাজু ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখা আমীর মোঃ আনোয়ারুল হক,সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম উপজেলার কেয়ারটেকার অধ্যাপক মতিউর রহমান, মাওলানা আমীর হোসেন আজাদী, উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, থানা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব ফজলুর রহমান ,ইউনিয়ন বাইতুলমাল সম্পাদক জালাল উদ্দিন ,মাওলানা মাহফুজুর রহমান, ইউনিয়ন প্রচার সম্পাদক আলমঙ্গীর হোসেন, নন্দীগ্রাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি বোরহান উদ্দিন, সেক্রেটারী রাজু আহমেদ, বুড়ইল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আদম আলী,
নন্দীগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমিরুল ইসলাম মোমিন, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।