ঢাকাMonday , 28 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

Nadigram
October 28, 2024 11:30 am
Link Copied!

আরাফাত হোসেন বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) নন্দীগ্রাম থানা পুলিশ এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শুক্রবার রাতে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। এরপর ডিবি উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক হোসেনকে গ্রেপ্তার করে। মামুনুর রশিদ উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। তারেক হোসেন ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাদেরকে নন্দীগ্রাম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।