ঢাকাThursday , 15 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদলের মতবিনিম

Nadigram
August 15, 2024 7:59 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

কলেজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ছাত্র ছাত্রীদের স্বস্তি ও শান্তি ফেরাতে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ সঙ্গে মতবিনিময় করেছে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে কলেজের অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। সোমবার বেলা ১১ ঘটিকায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যক্ষ মাহবুবুর রশীদের সঙ্গে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ -সাংগঠনিক সম্পাদক ও মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল, সিনিয়র সহ-সভাপতি আলামিন খন্দকার, সাধারণ সম্পাদক শাকিল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আফিফ হাসান, সাংগঠনিক সম্পাদক রাব্বি আহমেদ হানিফ, রাকিব জুয়েল সহ নেতাকর্মীরা।
মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনের দিকনির্দেশনায় ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে কলেজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ছাত্র ছাত্রীদের স্বস্তি ও শান্তি ফেরাতে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ কে ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে। এসময় কলেজের অধ্যক্ষের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়েছে । কলেজে ছাত্রদল নেতাকর্মীরা অধ্যক্ষ কে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।