ঢাকাTuesday , 20 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক: ফিরোজ কামাল ফারুক গ্রেপ্তার

Nadigram
May 20, 2025 3:13 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ হওয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার কাথম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত থানায় মোট পাঁচটি মামলা হয়েছে। আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক ফিরোজ কামাল ফারুক দৈনিক কালের কন্ঠ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ফিরোজ কামাল ফারুক পলাতক ছিলো। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার কাথম গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে নন্দীগ্রাম কলেজ পাড়া (রহমান নগর) বাসিন্দা।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গ্রেপ্তাকৃত আসামির বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা আছে। আজ মঙ্গলবার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।