ঢাকাTuesday , 13 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Nadigram
May 13, 2025 11:01 am
Link Copied!

বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে তানিয়া খাতুন (২৮) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। সে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের প্রবাসী তানসেন আলীর স্ত্রী।

জানা গেছে, রবিবার (১১ মে) রাতে অজ্ঞাত কারণে শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তানিয়া খাতুন আত্মহত্যা করে। সোমবার সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এরপর থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম জানান, এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে তদন্তে জানা যাবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।