ঢাকাSunday , 1 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা 

Nadigram
December 1, 2024 9:08 pm
Link Copied!

আরাফাত হোসেন নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে খাদিজাতুল কোবরা নামে ১৫ বছর বয়সি এক কিশোরী আত্মহত্যা করেছে। সে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের নুরুল ইসলামের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১ ডিসেম্বর) বেলা ১১টা হতে দুপুর ১টার মধ্যে কিশোরী খাদিজাতুল কোবরা শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেয়। এরপর নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।