আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নয়া প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে রুমানা আক্তার রোমি যোগদান করেছেন। রবিবার (১২ই জানুয়ারি) দুপুরে তিনি নন্দীগ্রামে প্রাণিসম্পদ অফিসে যোগদান করেন। এর আগে তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায় নন্দীগ্রাম থেকে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যোগদান করেছেন। নবাগত প্রাণিসম্পদ কর্মকর্তা রুমানা আক্তার রোমি নতুন কর্মস্থলে যোগদান করে উপজেলার সর্বস্তরের মানুষের নিকট দোয়া কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

