ঢাকাMonday , 16 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মহান বিজয় দিবস পালিত হয়

Nadigram
December 16, 2024 3:50 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা মাঝগ্রাম দক্ষিণপাড়া দারুণ সুন্নাহ একাডেমি ও কওমী মাদ্রাসার শিক্ষক,ম্যানেজিং কমিটি,গ্রামবাসী ও ছাত্র ছাত্রীরা।মহান বিজয় দিবস উপলক্ষে থালতা মাঝগ্রাম দক্ষিণপাড়া দারুল সুন্নাহ একাডেমি ও কওমী মাদ্রাসার স্মৃতিসৌধে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।
তিনি বলেন; মহান বিজয় দিবস আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।মহান বিজয় দিবস এই দিনটি পেয়ে আমরা খুবই গর্বিত ও খুবই ভাগ্যবান বাংলাদেশের মানুষ।লাখো শহীদের রক্তের বিনিময়ে ও লাখো মায়ের কোল খালি করে এবং লাখো ভাই-বোনদের রক্তের বিনিময়ে আমরা মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর পেয়েছি।১৯৭১ সালে দৈর্ঘ্য ৯ মাস যুদ্ধের পর মহান বিজয় দিবস আমরা পেয়েছি।তিনি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।

সেই সময় উপস্থিত ছিলেন,থালতা মাঝগ্রাম দারুল সুন্নাহ একাডেমী ও কওমী মাদ্রাসার সভাপতি মুফতী শাহাদাত হোসেন,মাদ্রাসার পরিচালক মাওলানা মামুনুর রশিদ জমিরী,মুহতামিম মুফতি নুরুল ইসলাম নাটোরী এবং অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থী সহ গ্রামবাসী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।