ঢাকাMonday , 13 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Nadigram
May 13, 2024 11:19 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:-নন্দীগ্রামে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মজুদ ও পণ্যের মোড়ক পরিবর্তন করে পণ্যের গায়ে নতুন মোড়ক লাগিয়ে বিক্রি করার অপরাধে নন্দীগ্রাম সদর ইউনিয়নের স্বপন চন্দ্র নামের এক কীটনাশক ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সহকারী কমিশনার ওবিজ্ঞ ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড প্রদান করেন।

প্রাপ্ত তথ্য জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার সদর ইউনিয়নের হাটুয়া গ্রামের কীটনাশক ব্যবসায়ী স্বপন চন্দ্র তার নিজ বাড়ি ও কীটনাশকের দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশকের মোড়ক পরিবর্তন করে পণ্যের গায়ে নতুন মোড়ক লাগিয়ে সেসব পণ্যে মজুদ রেখে তা বিক্রয় করে আসছিলেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে (১৩মে) সোমবার ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে তার দোকান ও বাড়ি থেকে ৫০ কার্টুন মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করেন বগুড়ার সহকারী কমিশনার ওবিজ্ঞ ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, থানা পুলিশসহ এপিবিএনএর সদস্যারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।