ঢাকাFriday , 16 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপির সাবেক এমপি মোশারফ

Nadigram
August 16, 2024 10:36 pm
Link Copied!

জয় ফেমাস সাদ্দাম বগুড়া রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। সম্প্রীতি রক্ষায় রাত জেগে বিভিন্ন গ্রামে-বাজারে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিতে দেখা গেছে।

রোববার রাতে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল এলাকার প্রায় দুই হাজার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে সাতটি পাড়ায় অন্তত তিন হাজার মানুষ বসবাস করেন। এরমধ্যে মাত্র দুই শতাধিক মুসলিম রয়েছে। সবচেয়ে বেশী সনাতন ধর্মাবলম্বীদের বসবাস করা এই এলাকার বাসিন্দা বিএনপির সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন।

বুড়ইল সরকারি প্রাথমিক স্কুল মাঠে আয়োজিত উন্মুক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্র নাথ গৌর। এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, ইউপি সদস্য রশিদুল আলম, স্থানীয় রমনাথ কান্ত মাস্টার, লিটন চৌহান, রমেশ চন্দ্রসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, আপনারা যে দলই করেন আপত্তি বা কোনো ক্ষোভ নেই। দলমত নির্বিশেষে হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই, একসঙ্গে মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। বিভেদ, হিংসা–প্রতিহিংসা ভুলে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধ্বংস নয়, প্রতিশোধ নয় কিংবা প্রতিহিংসা নয়। আমরা আপনাদের বন্ধু ও প্রতিবেশী। আপনাদের কোনো ক্ষতি হতে দিব না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।