ঢাকাFriday , 9 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সাবেক এমপি মোশারফ হোসেনের নেতৃত্বে বিশাল বিজয় মিছিল

Nadigram
August 9, 2024 8:46 am
Link Copied!

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার:

সারা বাংলাদেশে গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনরোষে  পদত্যাগ করায় গত ৮আগস্ট বগুড়ার নন্দীগ্রামে পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন বাজারে প্রায় হাজার দেড়েক মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রাম-কাহালু বগুড়া-৪আসনের বিএনপি দলীয়  সাবেক এমপি,কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক  ও বগুড়া জেলা বিএনপির সদ্য বিদাযী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফের নেতৃত্বে  আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় রাস্তার মোড়ো মোড়ে হাজার জনগন সাবেক এমপি মোশারফ হোসেনসহ সকল দলীয় নেতা কর্মীকে অভিনন্দন জানান।বিভিন্ন বাজারে এসময় জনগণের উদ্দেশ্যে সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেন,নন্দীগ্রাম যারাই অন্যায় ও ধ্বংসযজ্ঞের  সাথে জড়িত থাকবে তাদের কঠোর হস্তে দমন করে আইন শৃংখলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।সংখালঘু সম্প্রদায় যেন নিরাপদে থাকে সে সম্পর্কে দলীয় নেতা-কর্মীকে নির্দেশনা প্রদান করা হয়।তিনি আরো বলেন,দলের ভারপ্রাপ্ত সভাপতি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা যারা পালন না করবে তাদেরকে দলের কঠিন শাস্তি ভোগ করতে হবে। ওই সময় সাবেক এমপির সাথে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদলে,ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।