ঢাকাThursday , 16 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে হাইওয়ে থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

Nadigram
May 16, 2024 6:38 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-নাটোর মহাসড়কে সকল দূর্ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যানবাহনের চালক, সহকারি ও জনসাধারণকে নিয়ে বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। ১৬ই মে বৃহস্পতিবার বেলা ১২টায় কুন্দারহাট হাইওয়ে থানা চত্ত্বরে হাইওয়ে পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এম,আর জামান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে রিজিয়ন বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী। এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য নজিবুল্লাহ মজনু, আ’লীগ নেতা আনিছুর রহমান, আ’লীগ নেতা খোরশেদ আলম প্রমুখ। ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হাইওয়ে রিজিয়ন বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী বলেন, মহাসড়কে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ২৪ ঘন্টা কাজ করছে হাইওয়ে পুলিশ। মহাসড়ক উন্নীত হওয়ার ফলে পূর্বের দিনের ন্যায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি নেই। দূর্ঘটনা এড়াতে মহাসড়কে যান চলাচলের সময় হাইকোর্টের দেয়া গতিসীমা মেনে চলার জন্য সকল যানবাহনের চালকদের প্রতি আহ্বান জানান সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।