
আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার:
আসন্ন উপজেলার নির্বাচনে বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুভ আহমেদ সকল ভোটারদের কাছে নন্দীগ্রাম উপজেলার নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।তিনি নন্দীগ্রাম সকল মানুষের বাড়ি,, মহল্লা,, গ্রাম,, বাজার সহ প্রতিটি জায়গায় গিয়ে ভোটারদের কাছে ভোট চেয়ে কুশল বিনিময় করেছেন।তিনি নন্দীগ্রামে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ড প্রত্যেক নেতাকর্মের সহ মানুষের দ্বারে দ্বারে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
শুভ আহম্মেদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। কোথাও আপনাদের সম্মান ক্ষুন্ন হয় এমন কাজ করিনি। এ বছর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন গ্রাম শহরে বাস্তবায়ন করা হবে। আমি সবসময় আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আগামী ৫ ই জুন আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে জনগনের দৌঁড়গড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।তিনি আরো বলেন আল্লাহ তায়ালা তাকে যদি সম্মান দেন।তাহলে তিনি নন্দীগ্রাম উপজেলাকে চাঁদাবাজ,,দুর্নীতি সহ উপজেলাকে মুক্ত করবো ও একটি মডেল উপজেলা গড়ে তুলবেন।আপনারা সবাই শুভ আহমেদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

