ঢাকাWednesday , 16 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গ্রেফতার দুই

Nadigram
April 16, 2025 8:03 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ মাদক ও অপরাধবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারি ও আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল দোগাছি পাড়ার বাদল হোসেন (৪০) ও ধুন্দার দারগা পাড়ার জাহিদ হাসান (২৬)। বুধবার (১৬এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

এরপূর্বে গত মঙ্গলবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুড়ইল দোগাছি পাড়ায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ বাদল হোসেনকে এবং কুন্দারহাট এলাকা থেকে আদালতের ওয়ারেন্টভুক্ত অসামী জাহিদ হাসানকে গ্রেফতার করে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুসা সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে একজন এবং ওয়ারেন্টভুক্ত একজনকে গ্রেফতার করে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।