ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ইউনিয়ন বিএনপি’র কমিটির বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল।

Nadigram
September 7, 2025 6:56 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি: খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সদ্য ঘোষিত ১নং বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপি’র কমিটিতে ‘অযোগ্য ও আওয়ামী দোসরদের’ অন্তর্ভুক্তির অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে দলের ‘ত্যাগী ও নির্যাতিত’ নেতা-কর্মীবৃন্দ। পাশাপাশি অবিলম্বে এই কমিটি বাতিল সহ দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের দিয়ে নতুন কমিটি গঠন করার জোর দাবী জানায়, অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুশিয়ারী দেওয়া হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী দক্ষিণ বাজার প্রধান সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত কমিটিতে এমন সব ব্যক্তিদের রাখা হয়েছে যারা অতীতে দলের জন্য কোনো অবদান রাখেননি, বরং আওয়ামী লীগের সঙ্গে তাদের সখ্যতা রয়েছে। এছাড়া যিনি বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে ১৫ই আগস্ট শোক দিবসে কালো ব্যজ ধারন করে শোক দিবস পালন করেছে, তাকে বিএনপি’র ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে। অথচ যারা দিনের পর দিন দলের জন্য জেল-জুলুম সহ্য করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন, তাদের বাদ দিয়ে অযোগ্য ও সুবিধাবাদীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটি দলের ত্যাগী নেতা-কর্মীদের জন্য অত্যন্ত হতাশাজনক এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে ইউনিয়ন বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত বিডিআর আবুল কাশেম, বিএনপি নেতা জুয়েল, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মাস্টার, যুবদল নেতা সোহরাব উদ্দিন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ গ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।