ঢাকাThursday , 10 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও সারমিনা সাত্তার

Nadigram
April 10, 2025 7:50 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। নান্দাইল উপজেলায় এবছর অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার ১৪টি কেন্দ্রে ৪হাজার ৩শত ৭৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।এদিকে ইউএনও সারমিনা সাত্তার পরীক্ষার ২দিন পূর্বে সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক খোলা চিঠি প্রেরণ করেছেন। এছাড়াও প্রতিজন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহণে প্রয়োজনীয় ফাইল, বক্স, স্কেল, কলম, রাবাট, পেন্সিলের প্যাকেট শিক্ষা উপকরণ তুলে দেন পরীক্ষার্থীদের হাতে। ইউএনও সারমিনা সাত্তারের এধরনের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে ইউএনও প্রশংসায় ভাসছেন।ইউএনও সারমিনা সাত্তার বলেন, মূলত পরীক্ষার্থীরা যাতে তাদের মেধা শ্রম কাজে লাগিয়ে ভাল পরীক্ষা দিতে পারে ও কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়ে আত্মহননের মত পথ বেঁচে না নেয় এ উদ্যোশেই তিনি এধরনের উদ্যোগে নিয়ে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উক্ত খোলা চিঠি প্রেরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।