নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলাম:
ময়মনসিংহের নান্দাইলে নিজ ঘরের পাশে ফাঁসিতে ঝুলে আব্দুল মন্নাস (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু। জানাযায়, নান্দাইল উপজেলার ১৩নং চর-বেতাগৈর ইউনিয়নের আপনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মন্নাস একই এলাকার মৃত তালেব মিয়ার ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়- আব্দুল মন্নাস গত দু’বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিল এর জন্য তাকে চিকিৎসাও করানো হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৯.৪০ মিনিটের সময় রাতের খাবার খেয়ে নিজ বসত ঘরে ঘুমাতে যান তিনি।পরিবারের লোকজন আরও জানায়, ভোর বেলা আব্দুল মান্নাসের শহুদর ছোট ভাই পুঁইশাক এর আবাদি জমিতে কাজ করতে যাওয়ার সময় আব্দুল মন্নাস কে বসত ঘরের পশেই আম গাছের ডালে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে আত্মচিৎকার করে। পরে পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বাইরে এসে আব্দুল মন্নাসকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে মাথায় পানি দেয়।চর-বেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান মো: ফরিদ মিয়া আজকালের খবর কে জানায়, আব্দুল মান্নাস দুই বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিল। প্রতিদিনের মতোই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতো। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নান্দাইল মডেল থানার পুলিশ পরিদর্শক আবুল হাসেম জানান, পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় লাস হস্তান্তর করে একটি অপমৃত্যু মামলা রুজ করা হয়।

