ঢাকাTuesday , 20 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে তিন দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন

Nadigram
February 20, 2024 6:10 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলাম:

‘পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে তিনদিন ব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত বই মেলার শুভ উদ্বোধন করেন।নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা আওয়ামীলীগ নেতা মোশফিকুর রহমান মোশফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী নাজিম উল্লাহ লিটন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কলামিস্ট সাইদুর রহমান, নান্দাইল মডেল প্রেস ক্লাবের সহ সভাপতি এ হান্নান আল আজাদ, শাহনাজ পারভীন প্রমুখ। ১৯ ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বই মেলায় সবার জন্য উন্মুক্ত থাকবে।অনুষ্ঠানে প্রধান অতিথি এডিসি (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম বলেন, একুশে বই মেলা আমাদের ভাষার ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একুশ আজ কেবল আমাদের নয়, পৃথিবীর সকল মানুষের মাতৃভাষার প্রতীক। আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই। এছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকালে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এবারের বই মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা, সাহিত্য সংস্থা, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও লাইব্রেরিসহ ২১টি স্টল অংশ নিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।