নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: খাইরুল ইসলাম
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নান্দাইল উপজেলা ও পৌর শাখার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে (২১ফেব্রুয়ারি) বুধবার সাবেক পৌর মেয়র এ. এফ. এম. আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে নান্দাইল উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা ১১ টায় সাবেক পৌর মেয়র এ. এফ. এম. আজিজুল ইসলাম পিকুলের নির্দেশনায় একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সহকারী কমিশনার ভূমি অফিসে সামনে থেকে শুরে করে নান্দাইল পুরাতন বাসষ্টেন্ড হয়ে নতুন বাজার হয়ে সাবেক পৌর মেয়র’র নিজ বাড়িতে এসে শেষ হয়।
র্যালি শেষে সাবেক পৌর মেয়র আজিজুল ইসলাম পিকুল এর বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র এ.এফ.এম. আজিজুল ইসলাম পিকুল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবু পল্লব রায়, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের কোষাধ্যক্ষ মলয় দত্ত, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌস সহ প্রমূক।

