ঢাকাMonday , 30 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Nadigram
June 30, 2025 9:44 am
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” ও “বেশী করে গাছ লাগাই, পরিবেশ রক্ষার মাধ্যমে দেশ বাচাঁই” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ জুন) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এছাড়া এ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করা হয়। ইউএনও সারমিনা সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় নান্দাইল উপজেলা পরিষদ চত্বর থেকে নান্দাইল চৌরাস্তা পর্যন্ত রাস্তার দুই দ্বারে আম, কাঠাল, অর্জুন এবং কৃষ্ণচূড়ার চারা রোপণের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়াও বিশটি প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসার সবুজায়ন কর্মসূচি গ্রহন করা হয়।তীব্র দাবদাহ থেকে বাচাঁর জন্য প্রত্যেকেই আঙিনায় ফলজ এবং ওষধি গাছের চারা রোপন করতে সকলকে আহব্বান জানান ইউএনও সারমিনা সাত্তার। তিনি আরও বলেন, সকলের সম্মিলিত সহযোগিতাই কেবল সম্ভব নান্দাইলকে সুস্থ পরিবেশ বান্ধব একটি মডেল উপজেলায় রূপান্তরিত করা। এসময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনী, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাদিউল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।