ঢাকাMonday , 26 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ভূমি মেলা সপ্তাহের শুভ উদ্বোধন

Nadigram
May 26, 2025 9:22 am
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) দুপুর ১১টায় নান্দাইল উপজেলা ভূমি অফিসের সামনে সেবা গ্রহীতাদের জন্য উদ্যান মায়াবনে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার এ ভূমি মেলা সপ্তাহের শুভ উদ্বোধন করেন। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে ও নান্দাইল সদর ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, বিশেষ অতিথি নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতে ইসলামীর আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান খোকন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, সেবা গ্রহিতা হাফিজ উদ্দিন, এ.এফ.এম শফিকুল ইসলাম ও করদাতা শফিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার অনুষ্ঠানে আগত শফিকুুল ইসলাম নামে সেবা গ্রহিতা ২৮ হাজার টাকা কর প্রদান করায় উনাকে স্বাগত জানান। পাশাপাশি ভূমি বিষয়ক জটিলতা নিরসনের জন্য ভূমি সেবা, পরামর্শ গ্রহন ও নিয়মিত কর প্রদান করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান। এসময় নান্দাইল উপজেলা ভূমি অফিস সহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ সেবা গ্রহিতা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।