ঢাকাMonday , 26 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে মাটিপরীক্ষা ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ

Nadigram
May 26, 2025 7:31 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ ও ভেজাল সার সনাক্তকরণে ময়মনসিংহের নান্দাইলে কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজন সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস হল রুমে অনুষ্ঠিত হয়। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ.কে.এম জগলুল পাশা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ড. মো: আনিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা।এছাড়াও উপস্থিত ছিলেন,ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ব্রম্মপুত্রের টিম লিডার ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল আলম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, টিমের সদস্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সানাউল্লাহ সরকার, মো. রবিউল ইসলাম প্রমুখ।এই আয়োজনে আলোচকরা কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তারা মাটির গঠন এবং ফসল উৎপাদনে বিভিন্ন রকম সারের ব্যবহার নিয়ে আলোকপাত করেন। বিভিন্ন ঋতুতে রোগবালাই থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় আগাম ব্যবস্থা গ্রহণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া ফসলের ভালো ফলন পেতে করণীয় বিষয়গুলো তারা কৃষকদের মাঝে তুলে ধরেন। এই প্রশিক্ষণ পেয়ে কৃষকরা বলেন, ‘ফল ফসলের ভালো ফলন পেতে সঠিক কৃষি জ্ঞান থাকা প্রয়োজন। এমন প্রশিক্ষণ কৃষি ধারণাকে খুব সমৃদ্ধ করেছে এবং কৃষকের উপকার হচ্ছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় নান্দাইল উপজেলায় ভ্রাম্যমাণ গবেষণাগার (ব্রহ্মপুত্র) চার দিন অবস্থান করে ৫২ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা ও বিশ্লেষণ করে এবং তাদের মাঝে সার-সুপারিশ কার্ড বিতরণ করেন।রবি ও খরিপ মৌসুমে কৃষকদের ফসলি জমির মাটি মাত্র ২৫ টাকার বিনিময়ে সরেজমিনে পরীক্ষা করেন।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা জানান, কোন কৃষক তাদের চাষাবাদের জমির মাটি পরীক্ষার জন্যে ময়মনসিংহ বা কিশোরগঞ্জ অফিসে গিয়ে অথবা উপজেলা কৃষি অফিস এর মাধ্যমেও পরীক্ষা করিয়ে নিতে পারেন। এতে কৃষকরা তাদের চাষাবাদের জমিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ করে সুফল পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।