ঢাকাMonday , 16 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

Nadigram
December 16, 2024 7:49 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। এর পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, নান্দাইল পৌরসভার প্রশাসক, ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ, আনসার ভিডিপি, সাংবাদিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পরে নান্দাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল অব: শামছুল ইসলাম শামস্ ও নান্দাইল পৌর সভার সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে নান্দাইল সরকারী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভা শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে নতুন বাজার হতে পুরাতন বাজার পর্যন্ত এক বিশাল বিজয় র‌্যালী করেন। অপরদিকে নান্দাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরী এর নেতৃত্বে চামটা বাজারে আলোচনা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে চামটা বাজার হতে কানারামপুর পর্যন্ত এক বিশাল বিজয় র‌্যালী করেন।এছাড়া ও অপর দিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নাসের খান চৌধুরীর নেতৃত্বে নান্দাইল সরকারী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভা, নতুন বাজার হতে পুরাতন বাজার পর্যন্ত বিজয় র‌্যালী ও পুষ্প অর্পনের মাধ্যমে শহিদ দের প্রতি সম্মান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।