ঢাকাFriday , 17 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Nadigram
May 17, 2024 8:53 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গত শুক্রবার (১৭ মে) বিকাল ৬টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি আনন্দ মিছিল করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আনন্দ মিছিলটি নান্দাইল উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে হয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান,চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাবউদ্দীন ভূইয়া,জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল, খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইয়া মিন্টু, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল সহ প্রমুখ।
সমাবেশের প্রধান বক্তা নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান তার বক্তব্যে বলেন, ১৯৮১ সালের (১৭ মে) দিনে স্বদেশে ফিরে আসেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাখো মানুষ তাঁকে স্বাগত জানান, ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধুকন্যা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে অবস্থান করার সময়ই ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। এরপরই তিনি ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন। তার হাত ধরেই আগামীর স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।