ঢাকাThursday , 5 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

পলিথিন বর্জনে ময়মনসিংহ থেকে কুয়াকাটা, সিরাজগঞ্জের চার তরুণের সাইক্লিং অভিযান

Nadigram
December 5, 2024 7:10 pm
Link Copied!

আসলাম উদ্দিন, সিরাজগঞ্জঃ

পলিথিনের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা সৃষ্টি এবং পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করতে সিরাজগঞ্জের চার তরুণ ময়মনসিংহ থেকে কুয়াকাটা পর্যন্ত ৫৫০ কিলোমিটার সাইক্লিং করেছেন। ২৯ নভেম্বর শুরু হওয়া এই অভিযাত্রা শেষ হয় ২ ডিসেম্বর।

“পলিথিন পণ্য বর্জন করি, পাট পণ্য ব্যবহার নিশ্চিত করি” স্লোগান নিয়ে এই অভিযানে অংশ নেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বিএসসি স্নাতক (পাস) চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ শুভ্র (২৩), একই কলেজের বিএসসি স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ তারেক রহমান (২২), সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার ফাজিল বর্ষের শিক্ষার্থী মোঃ রায়হানুজ্জামান নাঈম (১৮) এবং সিরাজগঞ্জের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী মোঃ সারাফি ইসলাম রাইম (১৬)।

এই অভিযানের মাধ্যমে তারা দেশের বিভিন্ন হাট-বাজারে গিয়ে স্থানীয়দের পলিথিনের ক্ষতি এবং পাট পণ্যের উপকারিতা সম্পর্কে সচেতন করেছেন। তারা প্রতিদিন গড়ে ১২০ কিলোমিটার সাইক্লিং করেন এবং রাতে স্থানীয় সাইক্লিং গ্রুপ ও হোটেলের সহায়তায় বিশ্রাম নেন।

সাব্বির আহমেদ শুভ্র বলেন, “পলিথিন এমন একটি পণ্য যা মাটির সঙ্গে মিশতে প্রায় দেড় হাজার বছর সময় নেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাট এবং পাটজাত পণ্য ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে।”

এই উদ্যোগে তাদের সার্বিক সহযোগিতা করেন বিসমিল্লাহ সাইকেল স্টোরের কর্ণধার মোঃ গোলাম কিবরিয়া পলাশ এবং দেশের বিভিন্ন সাইক্লিং গ্রুপ।

তারা ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গোবরাকুড়া স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন এবং পটুয়াখালী জেলার কুয়াকাটার জিরো পয়েন্টে গিয়ে অভিযান শেষ করেন। এই দীর্ঘ যাত্রায় তারা ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, বরগুনা ও পটুয়াখালী—মোট ৭টি জেলা অতিক্রম করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।