ঢাকাTuesday , 1 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

পাক্ষিক বার্তা প্রবাহ-এর ২১ বছরে পদার্পণ উপলক্ষে দৈনিক বাংলাদেশের দিনকাল-এর প্রকাশকের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা

Nadigram
July 1, 2025 11:06 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

সাংবাদিকতা জগতে এক গৌরবোজ্জ্বল নাম পাক্ষিক বার্তা প্রবাহ। সুদীর্ঘ ২১ বছর ধরে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে পত্রিকাটি। এ দীর্ঘ পথচলার ঐতিহাসিক মুহূর্তে পত্রিকাটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন “ দৈনিক বাংলাদেশের দিনকাল”-এর প্রকাশক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—
“পাক্ষিক বার্তা প্রবাহ বাংলাদেশের গণমাধ্যম জগতে একটি উজ্জ্বল নাম। ২১ বছরের পথচলা শুধুমাত্র একটি সংখ্যার অর্জন নয়, বরং এটি প্রমাণ করে—সাংবাদিকতার কঠিন বাস্তবতায়ও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা সম্ভব। পত্রিকাটির সম্পাদক, প্রতিবেদক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।”

তিনি আরও বলেন,
“আজ যখন সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন বার্তা প্রবাহ পত্রিকার মত নির্ভীক ও দায়বদ্ধ পত্রিকার প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।দৈনিক বাংলাদেশের দিনকাল পরিবার বিশ্বাস করে—বার্তা প্রবাহ ভবিষ্যতেও গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাবে।”
দৈনিক বাংলাদেশের দিনকাল এর প্রকাশক বার্তা প্রবাহের আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত, বিশ্বাসযোগ্য ও পাঠকপ্রিয় হোক—এই প্রার্থনা জানান।

উল্লেখ্য, বার্তা প্রবাহ পত্রিকা প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তের সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইস্যুগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে উপস্থাপন করে আসছে। গ্রামীণ সংবাদকর্মীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে মূলধারার বাইরে থাকা অনেক মানুষের কথা উঠে আসে।

২১ বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। এতে অংশ নিচ্ছেন দেশের বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, সাহিত্যিক ও সুধীজনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।