ঢাকাFriday , 21 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Nadigram
March 21, 2025 8:29 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

ফিলিস্তিনে ইসরাইয়েল কর্তৃক চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ মার্চ) বাদ জুম’আ হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার ব্যানারেসিংড়া কোর্ট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ এর সঞ্চালনায় বক্তব্য সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদরুল উলা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, হেফাজতে ইসলামের অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, সিংড়া মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ মোল্লা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আলী আকবর।এসময় উপস্থিত ছিলেন জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা আকরাম হোসেন, উপজেলা সহ-সভাপতি মুফতি আলী হাসান, মুফতি জাকির হোসেন, মুফতি শরিফুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।এসময় বক্তরা ফিলিস্তিনের উপর ইসরায়েলী গণহত্যা বন্ধ, ভারতের নাগপুরে মুসলিমদের নিপীড়নের প্রতিবাদ জানিয়ে ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বান জানান।এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।