ঢাকাFriday , 14 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা লুট

Nadigram
June 14, 2024 4:17 pm
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করে নিয়ে গিয়েছে দুবৃত্তরা।

বুধবার(১২ জুন) দিবগত রাতের কোন এক সময় বগুড়া শহরের মাটিডালীতে আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ।
পুলিশ সূত্রে জানা যায়, এই ব্যাংকের ম্যানেজারসহ দুই কর্মকর্তা আর দুই কর্মচারী মিলে মোট চারজন কর্মরত। তবে এখানে ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্হা ছিলো না বলে জানিয়েছেন পুলিশ।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বুধবার ব্যাংকের টাকা গচ্ছিত রেখে চলে যায় কর্মকর্তারা।আজ বৃহস্পতিবার সকাল ব্যাংকে কর্মকর্তারা এসে দেখে সিন্দুক ভেঙে টাকা চুরি করে নিয়ে গিয়ে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে। তবে মাটিডালী এলাকায় দ্বিতলা ভবনের উপর তলায় আইএফআইসি এই ব্যাংকের থাকলেও রাতে কোন নৈশ্য প্রহরী ছিল না।এছাড়া এ ভবনের ছাদে অনায়াসে যাতয়াত করা যায়।তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।