ঢাকাFriday , 1 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জাতীয় স্হানীয় সরকার দিবস পালিত

Nadigram
March 1, 2024 7:38 am
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

” স্মাট হবে স্হানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় স্হানীয় সরকার দিবস পালন করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। র‍্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে স্হানীয় সরকারের উপ-পরিচালক মাসুৃম আলী বেগের সাভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-২ আলহাজ শেখসহ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।