শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
বগুড়ার নবাববাড়ি রোডে রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে মরা মুরগীর পঁচা মাংস সংরক্ষণ ও বিক্রয়পর উদ্দেশ্যে প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ২ লক্ষ টাকা জারমানা ও সেই সাথে হোটেলটি সিলগালা করা হয়।
১৫ মার্চ( শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া জেলা শহরের নবাববাড়ি সড়কে অবস্হিত রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে এ জরিমান করেন বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণে সহকারী পরিচালক মোঃ ইফতেখারুল ইসলাম রিজভী। এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোঃ রাসেল, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী খান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বগুড়ার ভোক্তা অধিকারে সহকারী পরিচালক ইফতেখার ইসলাম রিজভী জানান, শুক্রবার দুপুরে বগুড়ার রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে থেকে মিলন চন্দ্র মোহন্ত নামে এক কর্মচারী ৩০ কেজি ব্রয়লার মুরগীর মাংস নিয়ে ফতেহ আলী বাজারে
প্রক্রিয়াজাত করতে যায়। এসময় বাজারের লোকজন মুরগীরগুলো মরা ও পঁচা বলে অভিযোগ করে। এরপর প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় মুরগীগুলো মরা ও পঁচা যা খাওয়ার অযোগ্য।
তিনি আরও জানান, এসব অপরাধে রুচিতা হোটেলকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সাথে হোটেলটি সিলগালও করা হয়।

