ঢাকাThursday , 31 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

Nadigram
October 31, 2024 7:18 pm
Link Copied!

মোঃ শিবলু রহমান বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও দলিল সহ রবিউল ইসলাম ও মনির হোসেন নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ডেমাজানি এলাকার দুলু মিয়ার ছেলে রবিউল ইসলাম ও একই এলাকার বজলু মোল্লার ছেলে মনির হোসেন।এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত দুইজন দীর্ঘদিন যাবৎ এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো।গ্রেফতারের সময় তাদের কাছে থেকে কয়েকটি ছরা চাপাতি ও কিছু সংখ্যাক দলীলপত্র পাওয়া যায়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ওয়াদুদ আলম জানান, কিছুদিন যাবৎ তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করা চলছিলো।

অবশেষে গত রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার শাজাহানপুর থানা পুলিশের নিকট অস্ত্র ও কিছু দলিলসহ তাদেরকে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।