ঢাকাMonday , 5 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় শাজাহানপুরে ক্লুলেস হত্যা মামলার মূল পলাতক আসামী গ্রেফতার

Nadigram
February 5, 2024 8:52 pm
Link Copied!

মো: শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

গত ২১ অক্টোবর শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রিক্যাল বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র ভিকটিম জুনায়েদ আহমেদ (১৭), পিতা- মোঃ আব্দুল জব্বার, সাং- সুজাবাদ, থানা- শাজাহানপুর,পূজামন্ডপ দেখার জন্য অটোতে বেজোড়া যাওয়ার পথে বনানী পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ৯/১০ জনের মোটর সাইকেল বহরের সাথে অটো লেগে যায় এবং কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাতনামা আসামীগণ ভিকটিমকে এলাপাথারি মারপিট করে। পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় নিয়ে যায় এবং ভিকটিম রাত্রী প্রায় ১০টায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২৬, তারিখ-২২/১০/২৩ ধারা-১৪৩/৩৪১/৩২৩/ ৩২৪/৩২৬/৩০৭/৩০২/ ৫০৬/৩৪ পেনাল কোড। র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ ৫ ফেব্রুয়ারি সাড়ে ৪ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন কালাইরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাসেল (২২), পিতা- ইয়াসিন আলী, সাং- বিহারী কলোনী, থানা ও জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে সে জানায় তারা একসাথে ৭ জন থাকলেও সঙ্গীয় একজন এবং সে অটোরিক্সা চালকসহ তিনজনকে ছুরি দিয়ে আঘাত করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা, সদর থানায় একটি অস্ত্র মামলা এবং চাঁদাবাজি ও মারপিট মামলা রয়েছে মর্মে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।