ঢাকাThursday , 5 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা ছাত্রদলে খুব জনপ্রিয় হয়ে উঠেছে ছাত্রনেতা সন্ধান সরকার।

Nadigram
September 5, 2024 12:02 am
Link Copied!

সন্ধান সরকার তৃনমূল থেকে বেড়ে ওঠা একজন মেধাবী ছাত্র নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের, একজন কর্মী। সাধারণ ছাত্র থেকে শুরু করে দলীয় নেতাদের মাঝেও রয়েছে তার খুব সুন্দর এক পরিচিতি মেধাবী ছাত্রনেতা হিসেবে। দলের দুঃসময় থেকে তিনি রাজপথে লড়াই ও সংগ্রাম করে যাচ্ছে। আজ পর্যন্ত দলীয় কোন কর্মসূচিতে তাকে অনুপস্থিত দেখা যায়নি। আজিজুল হক কলেজ থেকে বেড়ে এ ছাত্রনেতা দীর্ঘদিন লড়াই ও সংগ্রাম করে সবার মাঝে বেশ জনপ্রিয়তা হয়ে উঠেছেন।

আজ সেপ্টেম্বর মাসের চার তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক, বগুড়া জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মাধ্যমে এ বার্তাটি পাওয়া যায়।

বগুড়া জেলা ছাত্রদলের, অধিকাংশ স্তরের কর্মীদের মাঝে আলোচনা শুরু হয়েছে দীর্ঘদিনের এই ছাত্রনেতাকে যেন ভালো একটি পদের দায়িত্ব দেওয়া হয়। এতে ছাত্রদের দাবি পূরণ করতে সহজ হবে।

কারণ তিনি সব সময় সেবামূলক কাজ করে থাকেন। অসহায় মানুষদের পাশে থাকেন।

তিনি দলের উচ্চ কোন পদে গেলে ছাত্র সমাজে ন্যায় প্রতিষ্ঠিত ও অন্যায় রুখে যাবে বলে মনে করছেন ছাত্রদলের সর্বস্তরের কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।